সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তথ্য প্রযুক্তির সহযোগীতায় ৪ দিনে প্রান্তের হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩২ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা থানাধীন কাজির এলাকায় মোঃ প্রান্ত (১৪) নামে এক কিশোর ভ্যান চালককে হত্যা করার ৪’দিনের মাথায় রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে জাজিরা থানা পুলিশ।

গত শুক্রবার (১৭-ফেব্রুয়ারি) গভীর রাতে এসআই শহিদুল ইসলাম শহিদের নেতৃত্ব অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম নুরু (৩৫) নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেনের চর আফাজ উদ্দিন মাদবর কান্দি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত প্রান্তর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকান্ডে জড়িত এমদাদুল (২৭) মোঃ ইদ্রিস (৫৫) ও নুরুল হক (৩৫) নামে আরও তিনজনকে আটক করা হয়।

নিহত প্রান্ত জাজিরার বিলাসপুরের চেরাগআলী বেপারী কান্দি এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে। সে গত ১২-ফেব্রুয়ারি ডুবিসয়বর (কাজির হাট) এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেরদিন (১৩-ফেব্রুয়ারি) থানায় এসে প্রান্তর মা মোসাঃ মালা বেগম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা আতিকুর রহমান মারা যাওয়ার পর অভাবের কারণে লেখাপড়া করতে পারেনি প্রান্ত। ভ্যান চালিয়ে কিশোর বয়সেই মা-সহ পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন প্রান্ত। গত ১২-ফেব্রুয়ারি রাতে ভ্যান ভাড়া হয়েছে বলে কাজির হাটের উদ্দেশ্য বাড়ি ছাড়ে প্রান্ত। এরপর থেকেই প্রান্তর ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পাঁচদিন পর ভুট্টা ক্ষেত থেকে প্রান্তর লাশ উদ্ধার করে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, আমরা ১৩-ফেব্রুয়ারি প্রান্তর মায়ের করা ৫৯৩ নম্বর জিডির সূত্র ধরে তদন্তে নামি। প্রযুক্তির সহযোগীতায় ৪ দিনের মাথায় নুরুল ইসলাম (৩৬) নামে প্রথমে একজনকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রান্তর লাশ উদ্ধার করি এবং ঘটনায় জড়িত বাকি আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এই ঘটনায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park