
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নিলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আবাসনের ২৮০ টি পরিবারের জন্য ৩ টা মাঠ ও ২ টা পুকুর বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু একদল সার্থনেশী মহল চতুর্দিক থেকে মাঠ ও পুকুর দখল করে নিয়েছে।
দখলের কবলে পড়ে মাঠের অবস্থান নিশ্চিহ্ন প্রায়। উঠতি বয়সী তরুণরা খেলাধুলার পরিবেশ থেকে বঞ্চিত হয়ে ঝুঁকে পড়ছে ইলেকট্রনিক ডিভাইস ও মাদকের ভয়াল থাবায়। আবাসনের তরুণরা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে খেলার মাঠ ও পুকুর পুনরুদ্ধারের দাবি জানিয়েছে।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের শিক্ষার্থী ও আবাসনের বাসিন্দা মোঃ বাইজিদ বলেছে শিশু-কিশোরা খেলাধুলায় বাঁধা পাওয়ার কারণে নানা অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। আমরা চাই খেলার মাঠ অবমুক্ত করা হোক এবং সকল পরিবারের সুবিধার্থে পুকুর দখল মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ বলে, আমরা খেলাধুলা করতে গেলে আমাদের অসভ্য ভাষায় গালিগালাজ করে। আমরা ব্যাডমিন্টন খেলার মাঠ দিয়েছি আর মাঠের মধ্যে খলিল কুটার কুট দিয়ে খেলা নষ্ট করে দিয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।