সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জের আলোচিত সুদের কারবারী আনোয়ার এখন পুলিশের খাঁচায়

  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

সাড়ে ৫ লাখেও পরিশোধ হয়নি সুদে নেওয়া ৮০ হাজার টাকা, উল্টো চাপিয়েছে ৮ লাখ টাকার দুই মামলা- এমন শিরোনামে একাধিক পত্রিকায় খবর হয় কালীগঞ্জের আলোচিত সুদের কারবারী আনোয়ারের বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী শহিদুলের মত আনোয়ারের সুদে ব্যাবসার খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্থ নিঃস্ব হয় আরো অনেকে। এদের মধ্যে উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল কামাল আজাদের ছেলে রং মিস্ত্রি ইমরান হোসেন গত শুক্রবার আনোয়ারের নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেন। সেই মামলায় শনিবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয় সুদের কারবারী আনোয়ার।

রং মিস্ত্রি ইমরান হোসেন তার এজাহারে উল্লেখ করেছেন, আনোয়ারের কাছ থেকে টাকা নিয়ে সময়মত পরিশোধ করতে না পারাতে গত ১৫ই ফেব্রুয়ারী আনোয়ার তাকে আটকে রাখে। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ইমরান মুক্ত হয়ে আনোয়ারের নামে কালীগঞ্জ থানাতে অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ইশ্বরবা গ্রাম থেকে তাকে আটক করে। আনোয়ার হোসেন ইশ্বরবা গ্রামের  মৃত ইসমাইল মোল্ল্যার ছেলে। 

ইমরান হোসেন তার এজাহারে আরো উল্লেখ করেছেন তিনি আনোয়ারের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। প্রতি মাসে ৩ হাজার টাকা করে দশ মাসে ৩০ হাজার টাকা দেবার পরও এককালীন ৫০ হাজার টাকা দিয়ে পরিশোধ করে দেন। কিন্তু আনোয়ার স্টাম্প আটকে রেখে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আরও একলাখ টাকা দাবি করে আসছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ারের বিরুদ্ধে সুদে কারবারের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park