মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চট্টগ্রামে নারী পুলিশকে ধর্ষণের দায়ে কারাগারে পুলিশ সদস্য

  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

মুঠোফোনে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক নারী সদস্যকে ধর্ষণ করেছেন আরেক পুলিশ সদস্য। এ ঘটনায় গ্রেফতার পুলিশ সদস্য রুবেল মিয়াকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করেছে সিএমপি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিএমপির উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনস্টেবল রুবেল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এরপর বিভাগীয় মামলা হবে।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানার একটি মামলায় পুলিশ সদস্য রুবেল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ। রুবেল মিয়া নেত্রকোনা সদর থানাধীন ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি সিএমপির আওতাধীন কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামে কর্মরত এক নারী পুলিশ সদস্যকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পুলিশ কনস্টেবল রুবেল মিয়া। নগরীর একটি আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে আবারও ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, রুবেল অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদানসহ মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ওইদিনই রুবেল মিয়াকে গ্রেফতার করে আদালতে হাজির করে চান্দগাঁও থানা পুলিশ। এসময় অশ্লীল ছবি ও ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park