
মোঃ আশিক মন্ডল
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ডুগডুগি রোড উচিৎপুর (খুনারপাড়) গ্রামের চলাচলের রাস্তার ব্রিজটি অত্র গ্রাম বাসির কাছে এখন শুধুই একটি মরণ ফাদ, যা কেবল শুধু গ্রাম বাসিকেই নয় বরং বিষিয়ে তুলেছে আশে পাশের গ্রাম বাসিদের কেও। পাঁচবিবি রেইল স্টেশন থেকে ২.৫ কিঃমিঃ উত্তরে ডুগডুগি রোড উচিৎপুর (খুনারপাড়) গ্রাম। এখানে একটা ছোট্ট নদী আছে যাকে গ্রামের ভাষায় খাড়ি বলা হয়। এই খাড়ি দিয়ে পাঁচবিবি পৌরসভার সব রকমের ময়লা পানি এবং বর্ষার সময় ও বন্যা কালিন সময় পানি পাঁথরঘাটা নদীতে গিয়ে মিলিত হয়।
এই ছোট্ট খাড়িতে উচিতপুর (খুনারপাড়) গ্রামের রাস্তায় একটি ব্রিজ রয়েছে। ব্রীজটি গত ১/২ বছর যাবত অবহেলিত অবস্তায় চলাচলের অযোগ্য হয়ে ভেঙ্গে পরে রয়েছে। ব্রিজটি এক সময় বাঁশের ব্রিজ নামে পরিচিত ছিলো কিন্তু এখন ভাঙ্গা ব্রিজ। এই ব্রিজটি এই গ্রামের মানুষের পাঁচবিবি প্রবেশ করার মূল রাস্তা, যা দিয়ে প্রতিদিন প্রায় শত শত পথচারী এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে তাদের প্রয়োজনের তাগিদে। ব্রিজটির এ অবস্তা হওয়াতে এলাকা বাসির চরম দূরভোগ সৃষ্টি হয়েছে। এলাকাটি কৃষি প্রধান হওয়ায় ভাঙ্গা ব্রিজটি দ্রুত অপসারণ করে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে অত্র এলাকা বাসি। খড়া মৌসুমে খাড়িতে পানি না থাকায় দূরভোগটা কম ছিলো কিন্তু এখন জমিতে ধান চাষের জন্য ফসলি জমিতে নিয়মিত পানি সেচের কারনে খাড়িতে পানি যমতে শুরু করেছে, যে কারনে চলাচলের অযোগ্য হয়ে পরেছে রাস্তাটি। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এলাকা বাসি।
এলাকাবাসি আরো বলেন, এই গ্রামের রাস্তার সমস্যা প্রায় জন্মগত সমস্যা তার মধ্যে এই ব্রিজটি ছিলো চলাচলের শেষ সম্বল, যা ভেঙ্গে যাওয়াতে খুনারপাড় বাসির ঐ এলাকায় বসবাস করা খুব দুষ্কর হয়ে পরেছে। স্থানীয়রা বলেন, এখানে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোন রাস্তা নেই এবং এসব সমস্যার কারনে তরুণ প্রজন্মের কাছে এখানে বসবাস করার অনীহা দেখা যাচ্ছে বলে জানান এলাকা বাসি।