
বিশেষ প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের জলদস্যু ফজলু বাহিনীর প্রধান মোঃ ফজলু শেখ তার অন্যান্য সদস্যদের নিয়ে পশুর নদীর অভ্যন্তরে অবস্থান করছে। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাট ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উক্ত জলদস্যূ বাহিনীর প্রধান মোঃ ফজলু শেখ এবং তার সেকেন্ড-ইন-কমান্ড মজনু শেখসহ ০৪ (চার) জলদস্যূদেরকে ০২টি আগ্নেয়াস্ত্র ও ০৭ রাউন্ড গুলি এবং জলদস্যূতার কাজে ব্যবহৃত অন্যান্য আলামতসহ অদ্য ইং ২১/০২/২০২৩ তারিখ ভোর ০৪:৫০ ঘটিকায় গ্রেফতার করে বাগেরহাট জেলার মোংলা থানায় মামলা রুজু হয়।গ্রেফতার পরবর্তী বাগেরহাট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফ করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব কে, এম, আরিফুল হক, পিপিএম মহোদয়