সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ঢাকা আইনজীবী সমিতি (২০২৩-২৪) কার্যকরি কমিটি গঠনের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইভাবে চলবে বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি)। নির্বাচনে ১৯ হাজার ৬১৮ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান রীতু, সহসভাপতি শ্রী প্রাণ নাথ, ট্রেজারার বিবি ফাতেমা (মুন্নী), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (জয়), লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া (রিপন), সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম কিবরিয়া (সুমন), ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসনাত (জিহাদ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশিফুল ইসলাম (মুরাদ), আসলাম হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন (রবিন), মোছা. ইসমত আরা শারমিন (রীমু), নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান (নিশান) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মো. মইনুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন (মুক্তি), সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদস্য পদে আলী মর্তুজা, মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন (চাদ), মো আরিফ, সোহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আলী (বাবু), মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার (রুবা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park