সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রমেক হাসপাতালের বার্ন ইউনিটে আগুন

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি:

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি আগুন লাগার ঘটনা নয় বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী।
হাসপাতাল ও রোগী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রমেকের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি সংযুক্ত প্লাগে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে সেখানকার সব রোগীকে নিরাপদে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্সদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই।
এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে (সুইচ) স্পার্ক থেকে একটু ধোয়া ছড়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, সেই সঙ্গে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park