সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৭ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দশ কেজি গাঁজাসহ মনির হোসেন প্যাদা (৩৫) ও ইউসুফ কাজী (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। ২২ ফেব্রুয়ারী বুধবার ভোরে সদর থানার পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মনির হোসেন প্যাদা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের মৃত্যু আঃ সত্তার প্যাদার ছেলে এবং ইউসুফ কাজী একই গ্রামের মৃত্যু কাসেম কাজীর ছেলে।

ডিবি পুলিশের এসআই (নিঃ) সম্বিত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মনির হোসেন প্যাদাকে নীল পলিথিনে কসটেপে প্যাচানো ০৩টি গাঁজার প্যাকেট যার ২টি প্যাকেটে ২ কেজি করে ৪ কেজি এবং অন্যটিতে ০১ কেজি গাঁজাসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে ইউসুফ কাজীর থেকেও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত মনির হোসেন প্যাদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park