সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগকে ভোট দেবে: বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮৮ বার পঠিত

মোঃ সিফাত উল্লাহ, বরিশাল প্রতিনিধিঃ

গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনেও মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুর ১টায় মুলাদী থানার নতুন ভবন উদ্বোধন শেষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা মানুষকে ফাঁদ (ট্র্যাপ) হিসেবে ব্যবহার করেছে জনগণ তাদের ভোট দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনেও মানুষ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেবে।’

তিনি আরো বলেন ‘বর্তমান সরকারের সময়ে দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। মানুষ এখন আর দরিদ্র নাই, কোথাও কুড়ে ঘর দেখতে পাওয়া যায় না।
আগামী ১০ বছর পরে গরিব কিংবা দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যাওয়া লাগবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে গরিব মানুষ রাখার জন্য জাদুঘর বানাতে হবে।’মন্ত্রী আরও বলেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলার অনেক উন্নয়ন হয়েছে। পরিবর্তন এসেছে পুলিশ বাহিনীতে। ২০ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে পার্থক্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park