
ডেস্ক নিউজ
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ডিএমপি কর্মকর্তা।