সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হযরত শাহজালাল বিমানবন্দরে ৪০ টি স্বর্নের বার উদ্ধার করেন ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য ঢাকা কাস্টমস হাউজের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ ও অতিরিক্ত কমিশনার মো. মসিউর রহমানের তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়। এতে নেতৃত্ব দেন উপ-কমিশনার (এয়ারফ্রেইট) ইসরাত জাহান রুমা ও উপ-কমিশনার (প্রিভেন্টিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেন।

এরপর তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি করে। তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি-১২২ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়।

এরপর শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দণ্ড দুটির ভেতরে লুকানো ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park