
বিশেষ প্রতিনিধি:
কিশোরী টুম্পা হত্যাকাণ্ডে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যর। টিকটকে সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচারের পর হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতাররা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার সিও লে. কর্নেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা আলী হোসেন (২০), খুলনা সদর থানার বাসিন্দা কুলসুম বেগম (৪৫) ও তার ছেলে আল-আমিন (১৯)। হত্যাকাণ্ডের শিকার তরুণী টুম্পা (১৭) ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা।
র্যাবের যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গ্রেফতার কুলসুম বেগমের মেয়ে বৃষ্টি এবং জামাই যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা নবাব ভারতে বসবাস করে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার করে নিয়ে যায় তারা। বৃষ্টি ও নবাবের সহযোগী কুলসুম বেগম ও তার ছেলে আল আমিন। পরিচয়সূত্রে এ চক্রের এক সদস্য ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা টুম্পাকে টিকটকে সেলিব্রেটি বানানো ও বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে দেয়।