সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নির্বাচন কমিশন পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি : আলতাফ হোসেন।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৭ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পদযাত্রা শুরুর আগে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুরী।

সভা শেষে বিএনপির পদযাত্রা শহরের সদর রোড হয়ে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী। কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ইভিএম সিস্টেম বাতিল এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিবর্তন না হলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park