সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুনরায় বড়াইগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ অহিদুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
উমর ফারুক

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ২০২৩-২৪ মেয়াদে মো. অহিদুল হক (অবজারভার) সভাপতি ও মো. আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক সোহেল রানা (ভোরের ডাক), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (বাংলাদেশের খবর), সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়া দিগন্ত), শিক্ষা সম্পাদক আজহার হোসেন (জনদেশ), তথ্য প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (আলোকিত বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবর পত্র), পরিবেশ সম্পাদক একাব্বর আলী (চলনবিল প্রবাহ), সমাজসেবা সম্পাদক আব্দুল মজিদ কাজী (নাটোর কণ্ঠ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), ধর্ম সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম) ক্রীড়া সম্পাদক নুর আলম (উত্তরবঙ্গ বার্তা) কার্যনির্বাহী সদস্য হলেন- শাওন ভূঁইয়া (গণতদন্ত) ও রাকিবুল ইসলাম (রুপবাণী)।

পরে নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভায় প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য শাহ আলম, বড়াইগ্রাম, মাঝগাঁও ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান যথাক্রমে মমিন আলী, আব্দুল্লাহ আল আজাদ দুলাল ও আলী আকবর, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি এম আলম, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইসাহাক আলী, সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক (অব.) প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি দিল মোহাম্মদ, সিংড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, লালপুর প্রেস ক্লাব সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাওসার আহম্মেদ অপু, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ওয়াজেদ আলী, আব্দুস সামাদ, আব্দুল আজিজ জোয়াদ্দার, মোতালেব হোসেন, জাহিদুল ইসলাম, রাণী বেগম, রোকেয়া বেগম ও মিনারা বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম ও সম্পাদক সেলিম মোল্লা এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ ও নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park