সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ১০ জন।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৪-ই ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরদারকান্দি গ্রামের শওকত বেপারীর সাথে একই এলাকার রব বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে শওকত তার লোকজন নিয়ে দেয়াল নির্মাণ করতে যায়। এতে বাঁধা দেয় রব ও তার পরিবারের লোকজন। এ সময় উভয়পক্ষের লোকজনের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। আহ তদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থায় গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে একে অপরের উপরে দায় চাপাচ্ছে অভিযুক্তরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
অভিযক্ত শওকত বেপারী বলেন, আমার জায়গায় দেয়াল নির্মাণ করতে গেলে বাঁধা দিয়ে আমাদের উপর হামলা চালায় রব ও তার লোকজন। এই ঘটনার বিচার চাই।
এদিকে আরেক অভিযুক্ত রব বেপারী বলেন, জায়গা-জমির সীমানা নির্ধারণ না করেই দেয়াল নির্মাণ করতে আসে শওকত বেপারী। নিষেধ করার কারনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবী করছি।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park