মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যশোর খুলনা মহাসড়কের চাউলিয়ায় অস্রসহ সন্ত্রাসী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

যশোর খুলনা মহাসড়কের চাউলিয়াস্থ রাজ ষ্টোর এর দোকানের সামনে কতিপয় উঠতি বয়সের যুবকেরা মিলিত হয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করার অভিযোগে চার সন্ত্রাসীকে দুইটি ষ্টিলের বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় শুক্রবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে।

মামলাটি করেন,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান। আসামীরা হচ্ছে,যশোর শহরের রেলরোড (ফুড গোডাউন অফিসের পাশে চার খাম্বার মোড়ের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম,বেজপাড়া নলডাঙ্গা রোডের আকতার হোসেনের ছেলে আনিস রহমান,বেজপাড়া চোপদার পাড়ার তোতা গাজীর ছেলে রাজু গাজী ও সদর উপজেলার শেখহাটি জামরুলতলার আল আমিনের ছেলে ফিরোজ হোসেন। শনিবার ২৫ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় এসআই নাজমুল হাচান উল্লেখ করেন,শুক্রবার ২৪ ফেব্রুয়ারী বাদিসহ একদল পুলিশ নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান চাউলিয়া নামক এলাকার রাজ ষ্টোর এর দোকানের সামনে ফুটপাতের উপর কতিপয় উঠতি বয়সের যুবকেরা একত্রে মিলিত হয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উঠতি বয়সের সন্ত্রাসীরো পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদেরকে গ্রেফতার করলে জাহিদুল ইসলামের হাতে ও ফিরোজ হোসেনের ডান হাতে প্রদর্শিত অবস্থায় ষ্টীলের দুইটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park