সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পুলিশের ১৮০ সদস্যের কঙ্গো যাত্রা।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের নারী ফরমড পুলিশ ইউনিট Female Formed Police Unit (FPU) এর ১৮০ সদস্য গত রাতে (২৫ ফেব্রুয়ারি ২০২৩) ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Organization Stabilization Mission in the DR Congo (MONUSCO)-এ যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

পুলিশ সুপার মারুফা ইয়াসমিনের নেতৃত্বে BANFPU-1 (Rotation-16), MONUSCO, DRC এর সদস্যগণ BANFPU-1 (Rotation-15), MONUSCO, DRC এর স্থলাভিষিক্ত হবেন। এ ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) মো: হায়দার আলী খান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ সেকশনের সদস্যগণ ডিআর কঙ্গোগামী শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।

উল্লেখ্য, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মত ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের FPU প্রেরণ করা হয়। ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশ পুলিশ Female FPU প্রেরণ করছে। ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ Individual Police Officer (IPO) হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সাথে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park