সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মঠবাড়িয়ায় ছাত্র লীগের আহ্বায়ক কমিটি নিয়ে উত্তেজনা;সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৬ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্র লীগের আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।কমিটির অনুমোদিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ তীব্র নিন্দা জানাচ্ছে পদ বঞ্চিত এবং পদ প্রত্যাশিত উপজেলা ও পৌর ছাত্র লীগের বৃহৎ একটি অংশ।সক্রিয় ছাত্র লীগ নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মঠবাড়িয়া পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে ।পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব মোতায়েন করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্র লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় পিরোজপুর জেলা ছাত্র লীগের সভাপতি অনিরুজ্জামান অনিক এবং সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।এতে উপজেলা কমিটিতে আবু ইউসুফ রায়হানকে এবং পৌর কমিটিতে আদনান খান সোহেলকে নিয়ে আহবায়ক কমিটি করা হয়।

পদ বঞ্চিত নেতা কর্মীদের দাবি, মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্র লীগের আহ্বায়ক কমিটির নামে পকেট কমিটি দেওয়া হয়েছে। ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে জেলা ছাত্র লীগের নেতারা একটি অযোগ্য কমিটি দিয়েছে।এই অযোগ্য কমিটি বাতিল করে যোগ্য ও সক্রিয় নেতা কর্মীদের নিয়ে কমিটি করার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

ক্ষুব্ধ ছাত্র লীগ নেতারা বলেন, জেলা ছাত্র লীগের নেতারা ভান্ডারিয়ায় এসে টাকার বিনিমিয়ে রাতের আধারে কমিটি দিয়েছে। এ কমিটির পদে থাকা সবাই নিস্ক্রিয় এবং দলীয় নেতা কর্মীদের কাছে অপরিচিত ও অচেনা।এ কমিটি ঘোষণা দিয়ে জেলা ছাত্র লীগের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।

তারা আরো বলেন,একসময়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার খুবই আস্থাভাজন, বর্তমান জেলা আওয়ামী লীগের কমিটিতে থাকা ভান্ডারিয়ার এক নেতা মঠবাড়িয়ায় আওয়ামী লীগের গ্রুপিং সৃষ্টিতে তৎপর রয়েছে। ছাত্র লীগের এই বিতর্কিত কমিটি তাদের টাকায় অনুমোদন দেওয়া হয়েছে।

ছাত্র লীগের পদ বঞ্চিত নেতা-কর্মীরা জানান,এই বিতর্কিত কমিটির পক্ষে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব নয়। এছাড়া তাদের পক্ষে দলীয় কোন কর্মসূচিত পালন করাও সম্ভব নয়।টাকার বিনিময়ে কমিটি নিয়ে এখন তারা আত্মগোপন করেছে। এই আত্মগোপনে থাকা কমিটি দ্রুত বাতিল করে সক্রিয় ও যোগ্য কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে দাবি করেন পদ বঞ্চিতরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park