
আকাশ চৌধুরী
শিবালয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিন ব্যাপি বিভিন্ন পশুপাখির প্রদর্শনী করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং- উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া মাঠে শুরু হওয়া এ প্রদর্শনীতে অন্তত অর্ধশতাধিক স্টলে এসকল প্রানী প্রদর্শ করেন উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা। এছাড়াও আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরীতে খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, উলাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনিসুর রহমান মহাদেবপুর ইউনিয়ন এবং শিবালয় মোঃ শাহজাহান প্রমুখ। এসময় বক্তরা বলেন, দেশে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে মাংস ও ডিম বিদেশ থেকে আমদানি করতে হয় না। তাই যার যার জায়গা থেকে পশুপাখি লালন-পালনে আরো বেশি গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন স্টলগুলোতে নানা প্রজাতির কবুতর,হাঁস, গরু,ছাগল, ঘোড়া, কোয়েল পাখি,নানা প্রজাতির বিদেশী পাখিসহ এসকল পশু পাখি চিকিৎসায় ব্যবহারি ভেটেরিনারি ঔষধ বিশেষ ভাবে প্রদর্শনী করা হয়।