সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিরাজগঞ্জে অবৈধভাবে হেরোইন বহনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

আফরোজা রহমান:

সিরাজগঞ্জে অবৈধভাবে হেরোইন বহনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ছয়ঘাটি এলাকার আব্দুল হাকিমের ছেলে আহামাদুল্লাহ (৩২)।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি করতে থাকে। এ সময় মাদক কারবারি আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করে।  

পরে র‍্যাব তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park