মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

স্বরূপকাঠিতে যাদু প্রদর্শনীর নামে চলছে অশ্লীল নৃত্য।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর নেছারাবাদ স্বরুপকাঠির উপজেলা মিয়ারহাট কৌরিখাড়া বেলতলা মাঠে মেলায় জাদু প্রদর্শনীর নামে চলছে, অবৈধ লটারির টিকিট বিক্রি ও তরুণীদের অশ্লীল নৃত্য। আর এসব প্রদর্শনীতে দর্শকসারিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে মিয়ারহাট কৌরিখাড়া ডায়াবেটিস হাসপাতালে সহযোগিতায় কাজের সাহায্যার্থে নামে এই ধরনের অশ্লীল নৃত্য।

এদিকে সার্কাসের নামে ঘষাঘষি ছেলে মেয়েদের নজর কাটছে তাদের অন্তরঙ্গ নাচেগানে , মা ছেলে মেয়েরা তাদের লজ্জায় মুখ দেখে বসে আছে এই নাকি সার্কাস । এক বৃদ্ধ মহিলা বলে আমরা এসেছি সার্কাস দেখতে এটা আবার কেমন সার্কাস।

মেলা চালাতে জেলা প্রশাসন ১৫টি শর্ত দিলেও তা মানছে না কর্তৃপক্ষ। বিকেল ৫টার পর থেকে শুরু হয় গানবাজনা ? অনুমতিপত্রে রাত ৯টার পর মেলায় জাদু প্রদর্শনী, সার্কাসসহ সব কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তা হরদম চলছে। এখানে সার্কাসের কথা বলে টিকিট বিক্রি করা হচ্ছে, তবে ভেতরে চলছে অশালীন পোশাকে অশ্লীল নৃত্য।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী থেকে মিয়াহাট বেলতলা মাঠে মেলা শুরু হয়৷ মেলায় প্রথম দুদিন লটারির টিকিট বিক্রি কার্যক্রম চলে। এরপর কোনো এক ঝামেলার কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। উপর মহল ভেনেস করে আবারো চালু করেন।
এদিকে এস এসসি পরীক্ষা চলছে মার্চের দিকে ছেলেরা রাত হলে পড়াশোনা বাদ দিয়ে মেলায় যাচ্ছে, তাদের ধরে রাখা যাচ্ছে না বলে জানান অভিভাবকরা।
বেলতলা মাঠের আশপাশের লোকজনের অভিযোগ, এখানে মেলার নামে উচ্চশব্দে গানবাজনা চলছে। রাতভর পর্যন্ত গানবাজনা হয়৷ আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া খুব এই কষ্ট কর হয়ে যাচ্ছে, এরা পড়বে কীভাবে৷

এ বিষয়ে স্বরুপকাঠির উপজেলার সুটিয়াকাঠির ইউনিয়নের বেলতলা গ্রামের রুবেল হোসেন জানান, আমার মা ঠিকমতন রাতের বেলা নামাজ পড়তে পারেনা শব্দের কারনে ,ফারুক হোসেন বলেন আমি পরিবারসহ মেলায় গিয়েছিলাম। সেখানে পরিবেশটা অনেক খারাপ। ১৫০ টাকা করে টিকিট কেটে সার্কাস দেখতে গিয়েছিলাম ও যাদু প্রদর্শনী৷ তবে সেখানে গিয়ে দেখলাম বাজেভাবে মেয়েরা নৃত্য করছে, যেটা দেখে আমি আমার পরিবারসহ মেলা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি।

একই এলাকার নাজমুল মণ্ডল জানান, স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে নিয়ে জাদু প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি চার মেয়ে খারাপ পোশাকে গানের তালে নৃত্য করছেন৷ জাদুর নামে এ রকম নৃত্য ১০ মিনিট দেখে আমি আমার পরিবারসহ সেখান থেকে বের হয়ে আসি।

স্বরূপকাঠি পৌরসভার ওয়ার্ডের আওয়ামী লীগের এক নেতা বলেন আমাদের ছারছিনা দরবার শরীফ মাহফিলের প্রস্তুতি চলছে এদিকে স্বরুপকাঠির কৌরিখাড়া বেলতলা মেলা হচ্ছে এটা আমাদের কাছে লজ্জার বিষয় । তবে তাঁতবস্ত্রের কোনো নামগন্ধ নেই৷ মেলায় জাদু দেখার নামে টিকিট বিক্রি করা হচ্ছে যেখানে সেখানে লটারি টিকিট বিক্রি হচ্ছে শব্দ দূষণ কারণে আমাদের সমস্যা হচ্ছে ।

এ বিষয়ে মেলা কমিটির স্বরুপকাঠির কমিশনার স্বপন নেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, সবকিছু বৈধভাবেই হচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে উপরের মহলকে জানিয়েছি।
এই বিষয়ে এলাকাবাসী জানান প্রশাসন নীরব কেন তারা কিছু দেখছে না কেন। এভাবেই চললে আমাদের ছেলেমেয়েরা খারাবের দিকে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park