সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জয়পুরহাটে দুই সন্তানের জননীকে রাতভর ধর্ষণের অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ বার পঠিত

দুই সন্তানকে পাশের ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে মাকে রাতভর ধর্ষণের অভিযোগে কামরুজ্জামান প্রামাণিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামে। আটক কামরুজ্জামান একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
অভিযোগের সূত্রে মেজর মোস্তফা জামান জানান, একই গ্রামের ভুক্তভোগী এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করেন অভিযুক্ত কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে বেশ কিছু দিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় শনিবার মধ্য রাতে কামরুজ্জামান ওই গৃহবধূর টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে পাশের একটি কক্ষে গৃহবধূর দুই ছেলেকে বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে অন্য একটি কক্ষে গৃহবধূকে রাতভর ধর্ষণ করতে থাকেন তিনি।
গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানায়। এর পর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ভোররাতে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানকে আটক করে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত কামরুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাটের কালাই থানায় মামলা করা হয়। তাকে বিকালে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান অধিনায়ক মেজর মোস্তফা জামান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park