মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যব। রোববার দিবাগত গভীর রাতে ফকিরহাটের সাজির বটতলা এলাকায় র‌্যাবের খুলনা সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন কবির গ্রেপ্তার করে। মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা এলাকায়।

খুলনা র‍্যাব ৬ এর কোম্পানী কমান্ডার মো. বদরূদ্দোজা বলেন, র‍্যবের খুলনার সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 
এমন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নীলফামারী জেলার জলঢাকা এলাকার হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে।  

এ সময় তার কাছ থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park