
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার কুয়াকাটা বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কলাপাড়া মৎস্য অফিস।আজ ২ মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।এসব আটককৃত অবৈধ জাল কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ আশিকুর রহমান ও মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় কলাপাড়া মেরিন ফিসারিজ অফিসার মোঃ আশিকুর রহমান বলেন যে সব অসাধু জেলেরা এ-ই নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধভাবে মৎস্য শিকার করবে তাদের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা মৎস্য অফিস এভাবেই ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাবেন বলে তিনি জানান।