সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শ্যামপুর থানায় চুরির ঘটনার রহস্য উদঘাটন, নগদ ১২ লাখ টাকাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর শ্যামপুরের করিমুল্লারবাগ এলাকায় চুরির ঘটনায় নগদ ১২ লাখ টাকাসহ সংঘবদ্ধ চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রাব্বি হাসান ও মোঃ আরিফুল ইসলাম। গত ২৮ ফেব্রুয়ারি শ্যামপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নূরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ৮:৩০টায় শ্যামপুর মডেল থানার একটি সিন্দুক থেকে ১৪,২৩,৮০০ টাকা চুরি হয়। এ ঘটনায় ঐ দিনই শ্যামপুর মডেল থানায় চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শ্যামপুর মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১২ লাখ টাকাসহ রাব্বি ও আরিফুলকে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া বাকী টাকা উদ্ধার ও অন্যান্যদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃতদের শ্যামপুর মডেল থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park