সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নবাবগঞ্জ থানার সাড়াশি অভিযানে হত্যার ১২ ঘন্টার মধ্যে খুনি গ্রেফতার, লুন্ঠিত টাকা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বটি উদ্ধার।

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বৃহস্পতিবার (২-ই মার্চ) নবাবগঞ্জ থানায় সংবাদ আসে দুধঘাটা, পূর্বপাড়া নির্মাণাধীন মসজিদের লুতফর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে কে বা কারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই এএসপি দোহার সার্কেল জনাব মো:আশরাফুল আলম, অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা ও অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান বিপিএম (বার)এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক-দক্ষিণ) জনাব আমিনুল ইসলাম ও এএসপি দোহার সার্কেল জনাব মো:আশরাফুল আলমের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মো: সিরাজুল ইসলাম শেখ (পিপিএম), ইন্সপেক্টর তদন্ত জনাব আশফাক রাজীব হাসান, এসআই অসীম বিশ্বাসসহ অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে নবাবগঞ্জ থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে সংবাদ পাওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে মূল আসামী মতিন মিয়া (২৫)কে ঢাকা থেকে গ্রেফতার করে লুন্ঠিত টাকা, মোবাইল, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বটি উদ্ধার করে। এ বিষয়ে নিহত নির্মাণ শ্রমিক লুতফরের ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা রুজু হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মতিন মিয়াকে শুক্রবার (৩-ই মার্চ) আদালতে প্রেরণ করা হলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park