সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুর শিবচরে গৃহবধূর মুখবাঁধা লাশ উদ্ধার।

  • আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

আফরোজা খাতুন
বিশেষ প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মুখবাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩-ই মার্চ) ভোরে উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরে তার ৮ বছর বয়সী মেয়ে ছিল। নিহত আকলিমা ওই এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী।

ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বহেরাতলার ভেন্নাতলা এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগম ও তার শিশু কন্যা সাদিয়া রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ঘরের ভেতর অন্য বিছানায় মুখ বাঁধা অবস্থায় মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে মরদেহ বিছানার উপর পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল পাঠায়।

নিহতের ভাগ্নি আনিলা আক্তার বলেন, “আমার মামীর লাশ বিছানায় মুখ থুবরে পড়ে ছিল। মুখ ছিল বাঁধা। একটি চাদর দিয়ে শরীর ঢেকে রাখা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা হত্যা করে ঘরের অন্য দরজা বাইরে থেকে আটকে রেখে যায়। মামীর স্বর্ণের চেইন এবং ২০ হাজার টাকা ছিল ঘরে। সেগুলোও নিয়ে যায়। ”

এদিকে হত্যার আগে গৃহবধূ ধর্ষণের শিকার হতে পারে বলে স্থানীয় অনেকে ধারণা করছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “আমরা খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েচছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তারে যাবে বলে আশা করছি। ”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park