সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

  • আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার (৩ মার্চ) দুপুরে সুন্দরবনের শররণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির ইসমাইলের ছিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কাঞ্চন মল্লিকের ছেলে আসাদুল মল্লিক, সেলিম মল্লিকের ছেলে মিরাজুল মল্লিক ও কাওছার মুন্সির ছেলে নাঈম মুন্সি।

এসময় একই গ্রামের আমির মল্লিকের জাকির মল্লিক নামে তাদের সঙ্গী এক জেলে পালিয়ে যান।

এদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা ও একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, জেলে নামধারী অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে বনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছিলেন। ভোলা টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে শুক্রবার দুপুরে ইসমাইলের ছিলা এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেন। এসময় এক জেলে পালিয়ে যান।

তাদের কাছ থেকে এক প্যাকেট কীটনাশক, একটি ডিঙি নৌকা ও একটি মাছ ধরা ভেসাল জাল জব্দ করা হয়। এসময়ে জেলেরা বিষ দিয়ে শিকার করা মাছ খালে ফেরে দেয়। অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে পলাতকসহ চার জেলের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park