সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় স্কুল ছাত্রী লামিয়া (১৩) এর ওড়না প্যাঁচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সোবাহান সিকদার মডের একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর স্কুলছাত্রী লামিয়ার বাবা প্রায় আট বছর ধরে ইটবাড়িয়া গ্রামে পরিবার নিয়ে একটি বাসায় ভাড়া থেকে ইটভাটা কাজ করে।

ঘটনার দিনে বাড়ির আড়ার সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়।তখন পরিবারের লোকজন স্থানীয় লোকজন নিয়ে স্কুলছাত্রী লামিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।কিন্তু কর্মরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ রিপোর্টটি লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে কলাপাড়া হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park