সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এনজিও কর্মীকে ছুরিকাঘাতে খুন করার ঘটনা ঘটেছে

  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক:

রাঙ্গুনিয়া উপজেলায় চম্পা রানী চাকমা (২৯) নামের এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে খুন করার ঘটনা ঘটেছে।

রাত ৮টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায় ওয়ান ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা রানী চাকমা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (হোছনাবাদ শাখা) সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) হিসেবে কর্মরত ছিলেন।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের হোছনাবাদ শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) জানান, অফিস শেষে চম্পা চাকমা বাসায় যাওয়ার জন্য বের হলে অফিসের সিঁড়ির নিচে তাকে গলার পাশে ছুরিকাঘাত করে এনাম নামের এক যুবক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক মো. এনামুল হক (৩০) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে। সে তার বোনের মাধ্যমে ঋণ নিয়েছিল। কিন্তু ঠিকমতো কিস্তি পরিশোধ না করায় এনজিওকর্মীর সাথে তার বাড়াবাড়ি হয়েছে। তাই তাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, ঘাতক এনামুল হক তার বোনের নামে এক লাখ টাকা লোন নিয়েছেন এই এনজিও থেকে। সে লোন পরিশোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর সে পালিয়ে গেছে। তাকে ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park