সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দোহারে অস্ত্র, গুলি ও মাদক সহ গ্রেফতার ১।

  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার দোহারে অস্ত্র, গুলি ও মাদকসহ সাইম হোসেন (২৫) নামে ১ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলমের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামালের তত্ত্বাবধানে গত ০৫/০১/২০২৩ ইং তারিখে দোহার থানা পুলিশের একটি টহল দল এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নারিশা কবরস্থানের পাশে একটি বাড়ি থেকে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড তাজা গুলি ও ১ টি চাইনিজ কুড়ালসহ সাইম হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট ৩০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামি সাইমের বিরুদ্ধে দোহার থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সাইমকে সোমবার (৬-ই মার্চ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো:আসাদুজ্জামান বিপিএম (বার) মহোদয় জানান, নিরাপদ ঢাকা গড়ার লক্ষ্যে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park