সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাল্টে যাচ্ছে রুপাতলী বাস টার্মিনালের নাম, বিসিসির সভায় সিদ্ধান্ত।

  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

মোঃসিফাত উল্লাহ
বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টার্মিনালটি বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র নামে নামকরণ হতে যাচ্ছে, যিঁনি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা। গত ৫ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চতুর্থ পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (৭ মার্চ) বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের ২০ তম সাধারণ সভায় সংশ্লিষ্ট ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির ‘রুপাতলী বাস টার্মিনাল’টি নাম পরিবর্তন করে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র নামকরণে প্রস্তাব রাখেন। এতে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন জোরালো সমর্থন জানিয়েছেন। পাশাপাশি সভায় অংশগ্রহণকারী সকলেই এমন প্রস্তাবে সমর্থন দেন। এর প্রেক্ষিতেই বাস টার্মিনালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিসিসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, কিছুদিন পূর্বে সিটি মেয়র টার্মিনালটি আধুনিকায়নে উদ্যোগ গ্রহণ করেন। এবং ইতিমধ্যে সেখানকার উন্নয়নকাজ শুরু হয়েছে। এরই মধ্যে টার্মিনালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল সিটি কর্পোরেশন।

এখন যাঁর নামে টার্মিনালটি নামকরণ হতে যাচ্ছে, ‘তিনি বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ। তাছাড়া তিঁনি বীর মুক্তিযোদ্ধাও।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park