
নিজস্ব প্রতিবেদক:
গত ০৬/৩/২০২৩ তারিখে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং বিশেষ পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা, ঢাকা-পশ্চিম এর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম অভিযান পরিচালনা করে, ০২টি গাড়ি চুরি মামলার ( মোহাম্মদপুর থানার মামলা নং-০৩ তারিখ-০২/১১/২০২১ খ্রিঃ ধারা-৪০৬/৪২০ পেনাল কোড ) পলাতক এজাহার নামীয় আসামী মোঃ রেজাউল কবির খাঁন ওরফে কবির (৫৫), পিতা-মৃত আলতাফ হোসেন খাঁন’কে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করে। ইতোপূর্বে ১টি গাড়ী উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীকে রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।