
নিজস্ব প্রতিবেদক:
গত ০৬-০৩-২০২৩ তারিখে সিলেট জেলার বালাগন্জ থানার মামলা নং-১১, তাং- ৩০-০৫-২০২১খ্রি:, ধারা- ৩০২/৩৪ দ: বি: সংক্রান্তে সন্দিগ্ধ আসামি ইউসুফ আলী(৫৫), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- রতনপুর, থানা- বালাগন্জ, জেলা- সিলেট’কে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম অভিযান পরিচালনা করে বালাগঞ্জ থানাধীন রতনপুর এলাকা থেকে গ্রেফতার করে। ধৃত আসামীকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।