
তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে মুকসুদপুর থানায় কর্মরত সকল নারী পুলিশ দের সমন্বয়ে মুকসুদপুর থানা পুলিশ এর উদ্যোগে আলোচনা সভা,
র্যালী, কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিবসটি পালন করা হয়৷ উক্ত আলোচনা সভায় মুকসুদপুর থানায় সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব আবু নাসের আল আমিন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, পরিদর্শক তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব লায়লা রহমান, এএসআই নাছিমা পারভীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷