সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

উত্তরায় ছিনতাই হওয়া ১১ কোটি টাকার বেশিরভাগ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মানি প্লান্টের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাঙ্কের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা মানি প্লান্টের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ জানায়, সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বেসরকারি একটি ব্যাংকের এটিএম মেশিনে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park