
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
পুলিশ সুপার গোপালগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এস আই ফারুকের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল কাশিয়ানী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
বিশেষ অভিযান পরিচালনা কালে বিকাল ১৬.৩০ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানাধীন চর পদ্মবিলা গ্রাম হতে মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে তার দখল হতে হাতেনাতে এক কেজি গাঁজা উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করে। ঘটনাস্থল হতে মাদক ব্যবসায় জড়িত অপর একজন অভিযুক্ত জনৈক লিওন শেখ (২৮)দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে কাশিয়ানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।