
মো:তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
৯ ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে,আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার( টুঙ্গিপাড়া)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসাম্মাৎ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোপালগঞ্জ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর (টুঙ্গিপাড়া
গোপালগঞ্জ)।
আলোচনা অনুষ্ঠানে, নারীদের অধিকার, দেশের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ ও অবদান সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়। দেশের সর্বস্তরে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনায় আরো বলেন,
বিভিন্ন সুযোগ-সুবিধা ও কর্মশালা কর্মসূচির মধ্যে দিয়ে নারীদের উন্নত করে তুলতে হবে। গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের সুযোগ তৈরিতে নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।