মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পবিত্র রমজানকে উপলক্ষে পিরোজপুরেও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও আজ থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park