সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পারিবারিক সচেতনতাই পারে নারী পুরুষের বৈষম্য দূর করতে” — মোঃ আলী মিয়া বিপিএম, পিপিএম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

অদ্য ০৯/০৩/২০২৩ তারিখে সিআইডি হেডকোয়ার্টার্স এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জনাব রুমানা আক্তার পিপিএম অতিরিক্ত ডিআইজি (সাইবার এনালাইসিস এন্ড ডেভলপমেন্ট , সিপিসি) এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয় বলেন, গৃহস্থলির কাজ থেকে শুরু করে স্বামীর সেবা, সন্তারদের লালন পালন, পড়াশুনা,পরিচর্যা, স্কুলে নিয়ে যাওয়া সহ নিজ নিজ কর্ম ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৭৪ সাল হতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। কিন্ত আমাদের মনে রাখতে হবে নারী দিবসটি যেন উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রান্তিক,সুবিধা বঞ্চিত, অবহেলিত গ্রামীণ নারীদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে। নারী অধিকার নিয়ে পরিবার থেকেই আমাদের সকলকে সচেতন হতে হবে। পারিবারিক সচেতনতাই পারে নারী পুরুষের বৈষম্য দূর করতে।

এ সময় সিআইডি প্রধান পৃথিবীর অন্যান্য আধুনিক রাষ্ট্রের মতো সিআইডিতেও নারীদের জন্য বিশেষায়িত সেল গঠনের কথা ব্যক্ত করেন এবং বিশ্বের সকল মা-বোনদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।

অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জনাব মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি (ডিআইজি এইচআরএম), জনাব কুসুম দেওয়ান ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), জনাব সৈয়দা জান্নাত আরা অতিরিক্ত ডিআইজি ( সাইবার ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সিপিসি), জনাব মোছাঃ মিন্নাতুয়ারা খাতুন, সহকারী রাসায়নিক পরীক্ষক (কেমিক্যাল ল্যাব, রাজশাহী), জনাব রুজি-আক্তার পুলিশ পরিদর্শক (এলআইসি)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআইজি, অতিঃ ডিআইজি, বিশেষ পুলিশ সুপার সহ সিআইডির অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং জুমের মাধ্যমে সিআইডির অন্যান্য জেলা ইউনিট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park