সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শ্রীপুরে নেশা ও জুয়ার টাকা জোগার না করতে পেরে নিজ সন্তানকে অপহরণ করে বাবা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
উমর ফারুক

গাজীপুরের শ্রীপুরে নেশা ও জুয়ার টাকা জোগাড় না করতে পেরে নিজ সন্তানকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেন বাবা মোঃ কামরুজ্জামান। অপহরণে দুইদিন পর অপহৃত ছেলে আফনান আল জামানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী বাবা মো. কামরুজ্জামান (২৮) ও তার সহযোগী আনোয়ার হোসেন সম্রাট (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৮ মার্চ) দুপুরে শ্রীপুর থানায় প্রেসব্রিফিং এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানান।

পুলিশ জানান, গাজীপেুরের শ্রীপুর থানাধীন এমসি বাজারে মাওনা সিএনজি পাম্পের পিছন থেকে গত রোববার বিকেলে ৭ বছর বয়সী ছেলে আফনান আল জামানকে অপহরণের পর মোবাইল ফোনে মুক্তিপন দাবি করে একটি চক্র। এ ঘটনায় শিশুর মা সামিরা জাহান পপি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন । এ সময় ছেলেটি ঘুমের বড়ি খাওয়ায় অচেতন হয়ে গেলে তাকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে শিশুর মাদকসেবী বাবা কামরুজ্জামান(২৮) ও ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার হোসেন সম্রাট (৩৮)কে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ ।

গ্রেপ্তারের পর শিশুটির বাবা কামরুজ্জামান স্বীকারোক্তিতে জানায়, তার বন্ধু রিপন এর সহায়তায় আফনানকে জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাওয়াইয়া রিপনের মার কাছে ময়নসিংহের ত্রিশালে রেখে আসে। জুয়া খেলতে গিয়ে এক লাখ ৯৬ হাজার টাকা ঋনগ্রস্ত থাকায় কামরুজ্জামান তার প্রবাসী বাবার কাছে নাতির মুক্তিপন টাকা আদায়ের জন্য এই অপহরণ করে।

পরে পুলিশ কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন মহুরিপাড়া গ্রাম থেকে অপহৃত আফনানকে উদ্ধার করে ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে আসামিদের কৌশলে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত বাবাকে আজ দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park