সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় শিশু ধর্ষনের অভিযোগে একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোঃ হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১১ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের মাধবকাটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার আব্দুল হামিদের ছেলে।
ভূক্তভোগী শিশুটির মায়ের [আনোয়ারা খাতুন] দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, তার মেয়ে (৭) মাধবকাটী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। গত ৩ মার্চ তারিখে বিকাল ৪টায় খেলা করার সময় তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায় হাবিবুর রহমান। এরপর তাকে উপর্যুপরি ধর্ষন করে। মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হবার আগেই তাকে রেখে পালিয়ে যায় হাবিবুর।
ভূক্তভোগী শিশুটির মাতা আরও জানান, ঘটনার পর থেকে তার মেয়ে স্কুলে যেতে অস্বীকৃতি জানায় এবং খাওয়াদাওয়া করতে চাইতো না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার (১০ মার্চ) এর কারন জানতে চাইলে সে বিস্তারিত ঘটনা জানায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি এজাহারের প্রেক্ষিতে ধর্ষক হাবিবুরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park