মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার আটক ।

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শত বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ।
১২ মার্চ রবিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
থানার সুত্রে জানা গেছে, রবিবার রাত আড়াই ঘটিকার দিকে উপজেলার রাংটিয়াতে টহলরহ হাইওয়ে পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীয় পুলিশ।

পুলিশের ধাওয়া খেয়ে তারা নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড় হয়ে শেরপুর অভিমুখে রওনা দিয়ে কদমতলী বাজারের কাছে এসে প্রাইভেটকারটি ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়।

পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতরে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায় । পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আটককৃত প্রাইভেটকারটি সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়োমিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park