সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী, মনিরুজ্জামান,সাতক্ষীরা সি়ভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. আতাউর রহমান, কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন , জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, বি আর টিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহাবুব কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান,জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান , টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরীসহ সকল থানার অফিসার ইনচার্জ। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়- ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের মামুন হত্যা মামলার বিষয়ে আলোচনা, জেলার ভূমিহীনরা ভূমি দস্যু না প্রকৃত ভূমিহীন খতিয়ে দেখতে হবে। মাদক ও চোরাচালান মামলার অগ্রগতি সংক্রান্ত, জেলার আদালত সমূহের বিচারাধীন মামলার পরিসংখ্যান সংক্রান্ত, গুজব বন্ধে কঠোর পদক্ষেপ, আগামী এক সপ্তাহের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরে পরিবহন কাউন্টার এবং কালীগঞ্জ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তর করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ । অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গ, যানজট নিরসনে সাতক্ষীরা পৌরসভার বাহিরের ইজিবাইক শহরে প্রবেশে নিষেধাজ্ঞা, এ জেলাকে মাদক মুক্ত করতে হবে এবং মাদকের ব্যাপারে কোন আপোষ নেই। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গ, জেলায় ওয়াজ মাহফিল হবে, কিন্তু ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সরকার বিরোধী বক্তব্য বন্ধে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গ, ভোমরা ইমিগ্রেশন ও কাস্টমসে পাসপোর্ট প্রতি অতিরিক্ত অর্থ আদায় এবং ভোমরা ইমিগ্রেশন এলাকায় বিজিবি কর্তৃক অতিরিক্ত চেকিং এর নামে পাসপোর্ট যাত্রী হয়রানী বন্ধ প্রসঙ্গ, সড়কে মাটি বহনে রাস্তার ক্ষতি প্রসঙ্গসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park