সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে পুলিশের হাতেই আটক।

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে পাত্রী দেখতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ মার্চ) রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথন হয় সোহেল রানার। পুলিশে চাকরি করেন বলে নিজেকে পরিচয় দেন সোহেল। দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শনিবার বিকেলে সেই মেয়েকে দেখতে তাদের বাড়ি আসেন সোহেল রানা। এসময় তার পরনে ছিল পুলিশের পোশাক। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ হয় মেয়ে বাড়ির লোকজনের। তাই থানা পুলিশে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এসআই জাফর আহমেদ আরও জানান, আজ (রোববার) সকালে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park