মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কেরানীগঞ্জের চাঞ্চল্যকর ৯৮ ভরি স্বর্ণ ডাকাতির চার্জশিট দাখিল করেছেন ঢাকা জেলার সেরা তদন্তকারী সাব ইন্সপেক্টর অলক কুমার দে।

  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৪২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

কনষ্টেবল কামরুজ্জামানের স্ত্রীর কাছে থেকে ৩৬ ভরিসহ মোট ৫১ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে এগুলো বাদীর জিম্মায় দেওয়া হয়েছে,
গত ২৮ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়।

১১ জনের বিরুদ্ধে চার্জশিট

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অলক কুমার দে দৈনিক আজকের সংগ্রাম কে বলেন, এ ঘটনায় চার্জশিটে কনস্টেবল কামরুজ্জামান ও তার স্ত্রীসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। কামরুজ্জামানের স্ত্রীর কাছে থেকে ৩৬ ভরিসহ মোট ৫১ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়, যা আদালতের মাধ্যমে বাদীর জিম্মায় দেওয়া হয়েছে। এ মামলার অভিযোগ সাক্ষীরা প্রমাণ করবে।

ছয় মাস আগে মানিকগঞ্জের জুয়েলারি ব্যবসায়ী হাবু মিয়া রাজধানীর তাঁতীবাজারের কারখানায় কর্মচারীর মাধ্যমে ৯৮ ভরি গলানো স্বর্ণ পাঠান। কারখানা বন্ধ থাকায় স্বর্ণ নিয়ে তিনি ফিরে যাচ্ছিলেন। পথে কেরানীগঞ্জে তার গতিরোধ করা হয়। এরপর অবৈধ মাদকদ্রব্য রয়েছে অভিযোগে পুলিশ কনস্টেবল মুন্সী মো. কামরুজ্জামান লিংকন তার সহযোগীদের মাধ্যমে স্বর্ণগুলো ডাকাতি করেন। এর মধ্যে ৩৬ ভরি কামরুজ্জামানের স্ত্রী নাহিদা নাহার মেমির কাছ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- কনষ্টেবল মুন্সী মো. কামরুজ্জামান লিংকন, তার স্ত্রী নাহিদা নাহার মেমি, শফিকুল ইসলাম, উত্তম চন্দ্র মজুমদার, শরীফুল ইসলাম, জাকির হোসেন, রহমান সরদার, আনন্দ পাল, নজরুল ইসলাম, উত্তম পাল ও দুলাল চন্দ্র পাল। এর মধ্যে আনন্দ, উত্তম পাল ও দুলাল পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া নাসির ও মালেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। তবে তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতি:

শফিকুল ইসলাম মামলার মূল
পরিকল্পনাকারী ও ডাকাত দলের মূলহোতা। অন্যরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। শফিকুলের নেতৃত্বে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে সংঘবদ্ধভাবে যাত্রীদের টার্গেট করেন।

মাদকের কথা বলে বরুণকে তোলা হয় গাড়িতে: ভুক্তভোগী কর্মচারী বরুণ ঘোষকে ছয় মাস আগে থেকে বিভিন্ন সময় গলানো স্বর্ণ কারখানায় আনা-নেওয়ার কাজ করেন। ২০২২ সালের ২ সেপ্টেম্বর বিকেলে গলানো ৯৮ ভরি স্বর্ণ মোটরসাইকেলে করে রাজধানীর তাঁতীবাজারে রওনা করেন বরুণ। কেরানীগঞ্জ থানাধীন এলাকায় মোটরসাইকেল রেখে তাতীবাজার যান তিনি। কারখানা বন্ধ থাকায় বরুণ মোটরসাইকেলের কাছে ফিরে এলে দুজন সিভিল ও দুজন মহানগর পুলিশের পোশাক পরিহিত এসে তার কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে তুলে তাকে কিলঘুসি মেরে ৯৮ ভরি স্বর্ণ ও তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর চুপ থাকতে বলে ঝিলমিল প্রজেক্টের ফাঁকা রাস্তায় নামিয়ে দেয়।

কনষ্টেবলের স্ত্রীর কাছে ৩৬ ভরি স্বর্ণ :

কনস্টেবল কামরুজ্জামান ও আনন্দকে গ্রেপ্তার করা হয়। উত্তম পালের বাসা থেকে ৯ ভরি ৮ আনা স্বর্ণ, দুলালের বাসা থেকে ৫ ভরি ১৪ আনা স্বর্ণ জব্দ করা হয়। পরে সুমনের কাছ থেকে স্বর্ণালংকার বিক্রির ৮ লাখ টাকা, উত্তম মজুমদারের কাছে থেকে ৪ লাখ টাকা ও শরীফের কাছে থেকে ৩ লাখ টাকা জব্দ করা হয়। রহমানকে গ্রেপ্তার ও মাইক্রোবাস জব্দ করা হয়। নাহিদা নাহারকে গ্রেপ্তার ও ৩৬ ভরি স্বর্ণ জব্দ করা হয়।

মামলার বাদী হাবু মিয়া দৈনিক আজকের সংগ্রামকে বলেন, ৫১ ভরি ৫ আনা স্বর্ণ এবং ১৫ লাখ টাকা পেয়েছি। তবে এখনো ২৫ লাখ টাকা দাম হবে স্বর্ণ ফিরে পাইনি। এজন্য কেরানীগঞ্জ মডেল থানা বিশেষ করে সাব ইন্সপেক্টর অলক কুমার কে অনেক অনেক ধন্যবাদ। চির কৃতজ্ঞ বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park