মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শিবালয়ের উথলী ইউনিয়ন পরিষদে সরকারী সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
শিবালয়ে ওয়েভ ফাউন্ডেশনের ‘সামাজিক সুরক্ষা কর্মসূচীর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন’ প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির সেবা বিষয়ক গণশুনানী ১৪ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী।
সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপজেলা সমাজ সেবা অফিসের পক্ষে সহকারী সমাজসেবা অফিসার মো. তারিকুল হাসান রুহান, উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের পক্ষে উপজেলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রদেয় সরকারী সেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন।

অনুষ্ঠান উপস্থাপন করেন শিবালয় উপজেলা নাগরিক ফোরাম-লোকমর্চা কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইউনুুস আলী।

গণশুনানীর প্রেক্ষাপট ও উদ্দেশ্য বর্ণনা করে এসপিপিএস প্রকল্প জেলা সমন্বয়কারী ওসমান গনি। অনুষ্ঠানে উপজেলা লোকমোর্চা সভাপতি ভবেশ কুমার দত্ত, শিবালয় ইউনিয়ন লোকমোর্চা সভাপতি মো. আব্দুস সাত্তার, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, উপজেলার ৭টি ইউনিয়নের সরকারী সুবিধাভোগী-প্রত্যাশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park