মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু।

  • আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মো:মিন্টু শেখ:

নড়াইলের লোহাগড়া উপজেলার সোনাদাহ গ্রামে বজ্রপাতে মজিবর রহমান শেখ( ৪৮) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবক উজ্জ্বল চৌধুরী ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদাহ পাচুড়িয়া গ্রামের আক্তাব শেখের ছেলে মজিবর রহমান সহ ৩ জন স্থানীয় মাঠে পাটের বীজ রপনের কাজে নিয়োজিত ছিলেন।
বিকাল ৪টার পরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মজিবর রহমান গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক
মারিয়াম বানু বলেন,মজিবর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয় ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন বলেন, সোনাদাহ পাচুরিয়ায় মজিবর রহমান নামে একজন বজ্রপাতে মারা গেছেন, এঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park