
ফরিদপুর প্রতিনিধি:
ডিবি পুলিশ ফরিদপুর কর্তৃক ২১,০৩,২০২৩ তারিখে অভিযান পরিচালনা করে,(২৮)বোতল ফেনসিডিল ও ৫০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জনকে গ্রেফতার করেছে।
মাননীয় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের দিকনির্দেশনায়,ও অফিসার্স ইনচার্জ ডিবি ফরিদপুর এর নেতৃত্বে, ডিবির চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে, (২১,০৩,২০২৩) তারিখ আনুমানিক রাত (১০,৩০) মিনিটে,ফরিদপুর কোতয়ালী থানাধীন গোয়ালচামট মোল্লাবাড়ি সাকিনস্হ,জনৈক নান্নু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে,
আসামি রুস্তম মল্লিক(৪৫)পিতা মৃত হাচান মল্লিক, সাং গোয়ালচামট বিহারী পল্লী, থানা কোতয়ালী, জেলা ফরিদপুর। (২৮) বোতল ফেনসিডিল ও (৫০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।
উক্ত বিষয়ে এসে আই মোঃ শফিকুল ইসলাম আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।